৯০ দশকের ফুটবল খেলোয়ারদেরকে নিয়ে ঈদপুনর্মিলন ও প্রীতি ফুটবল খেলার আয়োজন সম্পন্ন




সকাল থেকে রিমঝিম বৃষ্টি উত্তরের মেঘে ঘনঘটা মানষিক যন্ত্রণা-দুচিন্তা আয়োজক কমিটিদের। দুপুর গড়াতে গড়াতে আনিন্দ্য সুন্দর এক মুহুর্তে বিকাল ৪ টায় খেলা শুরু হয়। হাজারও দর্শক আস্তে আস্তে মাঠের চারপাশে ভিড় জমাতে থাকল। ধারাভাষ্যকার মধুর গলায় বলছে কর্দমাক্ত মাঠ গ্যালারী ভর্তি দর্শক ফুটবল উপযোগী পরিবেশ কি আনন্দ উপভোগ করছেন সুধী দর্শকমন্ডলী। এ আনন্দের সাথে স্বাক্ষী হতে পেরে ভালই লাগল।

ফুটবল বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা। গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি বিনোদনের পাশাপাশি খেলাধূলা সলুয়া গ্রামের একটি অন্যতম বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সময়ে জনপ্রিয় ফুটবল খেলাকে অতীতের সোনালী দিন গুলোর স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ৯০ দশকের সাবেক ফুটবল খেলোয়ারদেরকে নিয়ে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।

আয়োজনের স্পন্সর হিসেবে দায়িত্ব পেয়েছিল জিনিয়াস টেকনোলজি লিঃ ও জবেদা টেক্সটাইল লিঃ এর সম্মানিত উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা জনাব মাঈনুল ইসলাম মহন। খেলা শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন ৯০ দশকের সাবেক ফুটবল খেলোয়ারদেরকে ফুটবলের মাঠে নিয়ে আনতে পেরে অত্যন্ত গর্বিত। এধরনে আয়োজনের জন্য মূল উদ্যোক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ধরনের আয়োজনের কারণ সম্পর্কে মূল উদ্যোক্তাগন বলেন- সাবেক ফুটবল খেলোয়ারেরা জামির, সাধন, ঠান্ডু, শহিদুল, ইসমাঈলদের মতো খেলোয়ারদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার জন্য এ আয়োজন এবং আগামীতে সকলের পৃষ্ঠপোষকতা ও সহযোগীতা পেলে আরও সুন্দরভাবে আয়োজন করতে পারব বলে আশাবাদী।

উল্লেখ্য, অত্র জনপদের অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল,ক্রিকেট, হাডুডু, ভলিবল, ব্যাডমিন্টন প্রভৃতি। এ সকল খেলাধুলায় বর্তমানে সলুয়া প্রাইমারী স্কুল থেকে শুরু করে সলুয়া ঐতিহ্যবাহী শাপল ক্রীড়া চক্র দারুন জনপ্রিয়তা অর্জন করছে। এমনকি বিভিন্ন টুনামেন্টের সফল আয়োজক হিসেবে খ্যাতি অর্জন করছে সলুয়া ফুটবল ফেডারেশন। বর্তমানে মানসম্মত খেলোয়ার তুলে আনার জন্য প্রাইমারী লেভেল থেকে নিয়মিত অনুশীলন কাজ করে যাচ্ছে-শহিদুল ইসলাম, ইকরাম, আনোয়ার পারভেজের মতো সাবেক খেলোয়ারা।
Previous
Next Post »