সলুয়া প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা হল পরিদর্শন করেন - এমপি মনির


প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৬ হল পরিদর্শন শেষে সলুয়া বাজার উন্নয়নের কাজ পরিদর্শনকালে সলুয়া জনপদের গুরুত্বপূর্ণ সড়ক পাঁকা করণের আশ্বাস দেন এ্যাড.মনিরুল ইসলাম মনির-এমপি।

অগ্রাহণের শুরুতে শীতের পরশ ছড়িয়ে পড়ছে চারদিকে। আনন্দঘন মুহুর্তে সারাদেশ ব্যাপী কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৬ শুরু হয়েছে। চৌগাছা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সলুয়া সরকারী প্রাথমিক মডেল বিদ্যালয়টি খ্যাতি সম্মানের ভান্ডার। ইতোমধ্যে বিদ্যলয়ের অবকাঠামোগত উন্নয়ন ও গুণগত শিক্ষার মান বৃদ্ধি পাওয়ায় অত্র প্রতিষ্ঠানের প্রধান মিসেস পারুল যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে। যথাযথভাবে অত্যন্ত সুন্দর পরিছন্নতায় মডেল বিদ্যালয়টির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

গতকাল অত্র প্রতিষ্ঠানের সভাপতি মনিরুজ্জামান মনি এর উপস্থিতিতে চৌগাছা উপজেলায় সলুয়া বাজার সংলগ্ন সলুয়া সরকারী প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৬ এ পরীক্ষা হল পরিদর্শন করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা ) আসনের সংসদ সদস্য এ্যাড মনিরুল ইসলাম মনির।

এরপর চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের বৃহত্তর সলুয়া বাজারের প্রধান রাস্তা, ড্রেনজ উন্নয়নের কাজ পরিদর্শন করেন এবং সলুয়া জনপদের গুরুত্বপূর্ণ সড়ক বাজার সংলগ্ন উত্তর পাড়ার রাস্তা সম্পূর্ণ পাঁকা করণের আশ্বাস দেন-এমপি মনির। বাজার অবকাঠামোগত বিস্তৃতি ও সম্প্রসারণের সন্তোষজনক প্রকাশ করেন এবং বলেন- সলুয়া টু কায়েমকোলা আগামীতে চৌগাছা টু ঝিকরগাছা দুই উপজেলার সংযোগ সড়কটি বাইপাস সড়ক হিসেবে পরিচিত লাভ করবে। এ সময় গুরুত্বপূর্ন  সড়কটি মেরামত ও সম্প্রসারনের আশ্বাস দেন।


এর আগে সলুয়া বাজারে এমপি মনির পৌছালে বাজার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং পরে বাজার পরিচালনা কমিটির প্রধান কার্যালয়ে যান। এ সময় বাজার কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় অংশ নেন ও সলুয়া বাজারস্থ  শিক্ষা প্রতিষ্ঠানসহ  ধমীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কাজের খোঁজ খবর নেন। এ সময় বাজারের প্রাক্তন কমিটির সভাপতি, সেক্রেটারী ও অন্যান্য সদস্যগণ সহ আরোও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবির, উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Previous
Next Post »