সলুয়া বাজার ঈদগাহে ঈদুল আযাহা নামাজ আদায় অনুষ্ঠিত হওয়া নিয়ে বিপাকে- 


চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের ঐতিহ্যবাহী সলুয়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহা নামাজ এবারও কি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত করা সম্ভবপর হবে? এমন প্রশ্ন উঠে আচ্ছে সাধারন মানুষের কাছ থেকে। বিগত কয়েক বছর যাবৎ সলুয়ার ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছে না কারণ বৈরী আবহাওয়া প্রতিকূল অবস্থা। ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লিগন সমাবেত হয় ঈদের নামাজে।

এসব বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে- ঈদগাহ ময়দানের মাঠে বর্ষা মৌসুমে কর্দমাক্ত অবস্থায় বিরাজ করে যাহা নামাজ পড়ার অনুপযোগী হয়ে পড়ে। প্রাকৃতিক বৈরী আবহাওয়া প্রতিকূলতার কারনে ঈদের জামাত সলুয়া বাজারের বৃহৎ চাতাল কে বেচে নেওয়া হয়। যেখানে দীর্ঘ কয়েকটি বছর ঈদের নামাজ আদায় করা হচ্ছে।

ঐতিহ্যবাহী সলুয়া বাজার প্রাণকেন্দ্রীক মুক্তেরশ্বরী নদীর স্মৃতি বিজড়িত সলুয়া হাইস্কুল মাঠে বৃহৎ ঈদগাহ ময়দানের জামাতে হাজার হাজার মুসল্লি এক সাথে কাঁধে কাঁধে মিলিয়ে নামাজ আদায় করেন। যাহা অত্র বৃহৎ জনপদের ভাই-বন্ধু, প্রতিবেশীর মধ্যে ভাতৃত্ব ও সম্প্রীতি শক্তিশালী হয়। ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন অত্র জনপদের কৃতী সন্তানেরা, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার, উদ্দ্যেগতা, শিক্ষক-কর্মচারী সহ নানা পেশাজীবির মানুষ। মুসল্লিগনের অভিমত প্রাকৃতিক পরিবেশ আমাদের যদি হানা না দেয়, ইনশাল্লাহ যথারীতি ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় এবাবের ঈদের জামাত সলুয়া বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

নতুন সংস্কারণ করা ঐতিহ্যবাহী সলুয়া বাজার ঈদগাহ ময়দানে, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঈদ-উল আযহার নামাজ আদায় করবে এমনটায় প্রত্যাশা।
Previous
Next Post »