স্বাধীনতা পূর্বে প্রতিষ্ঠিত সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস




যশোর জেলার চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী সলূয়া মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ১৯৬২। বস্তুতঃ ১৯৫৮ সালে সলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা লাভের পর মাধ্যমিক শিক্ষা লাভ করতে শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়।

একপর্যায়ে এলাকায় শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগীরা একত্রে আলোচনার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য একমত পোষন করে, কারন এলাকার  ছেলে-মেয়েদের লেখা পড়ার তেমন কোন প্রতিষ্ঠান ছিল না বলিলেই চলে। যা ছিল তা অনেক দূরে। উল্লেখ করা যেতে পারে চৌগাছা শাহাদৎ মাধ্যমিক বিদ্যালয় যা এখন পাইলট স্কুল নামে পরিচিত এবং পরবর্তীতে মডেল স্কুলে রুপান্তিত হয়েছে। স্কুলের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার । এছাড়াও পূর্ব দিকে যশোর সদরে অবস্থিত শাহাবাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুরত্ব প্রায় ৯ কিলোমিটার।

এসব দিক বিবেচনা করিয়া সলুয়া বাজার সংলগ্ন কোথাও কোন মাধ্যমিক প্রতিষ্ঠান গড়ে তোলার সমর্থন পাওয়া যায়নি। প্রতিষ্ঠান গড়নের সেই পরিমান জমি পাওয়া যাচ্ছিলো না, এক পর্যায় এলাকার দানশীল ব্যক্তিদ্বয়ের জনাব আঃ বারীক বিশ্বাস, জনাব দায়েম আলী বিশ্বাস, জনাব শিবপদ শীল তাঁদের দানকৃত জমির উপর আজকে  সলূয়া মাধ্যমিক বিদ্যালয়টি স্ব-গৌরবে দাড়িয়ে আছে প্রাচীন বাংলার ঐতিহ্য এড়োলের বিল ঘেঁষে মুক্তেরশ্বরী নদীর স্মৃতি বিজড়িত সলুয়া বাজারের প্রাণকেন্দ্রে।


Previous
Next Post »