চৌগাছা উপজেলার সলুয়ায় মহান ২১ শে ফেব্রুয়ারী-২০১৭ উদযাপন।



প্রতি বছর মহান ২১ শে ফেব্রুয়ারীতে সলুয়ায় ভোরের সূর্য উদয়ের পূর্বে বসন্তের কোকিলের কুহু-কুহু গুঞ্জন শুনতে শুনতে এ প্রজন্মের তরুণেরা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য ছুটে যায় সলুয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে। পুস্পমাল্য অর্পন করা, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ১ মিনিট নিরাবতা পালন করা। পরিশেষে আলোচনা অনুষ্টানে উপস্থিত হয়ে আলোচনা অংশ গ্রহন করা । 


এবারে সলুয়া বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল-মহান ৫২‘ ভাষা আন্দোলন বাঙালীর জাতির ৭১‘ মুক্তিযুদ্ধের চেতনা ও প্রেরণা।  এ প্রজন্মের তরুণেরায় বাঙালী জাতির সঠিক ইতিহাস জানবে এটায় হবে আগামী দিনের প্রত্যশা। এই মহান দিবসটি যথাযোগ্য মর্যাদায় সকলের ঐক্যমতের ভিক্তিতে পালন করার  আহবান জানানো হয়। এ সংক্রান্ত বিষয় সলুয়ার বাজারস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শহীদ দিবসের আলোচনায় সভায় উঠে আসে।

প্রভাত ফেরীতে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা । ছাড়াও বৃহত্তর সলুয়া গ্রামের বাজার কমিটি,সহ সর্বস্তরের পেশাজীবি ও বিভিন্ন সংগঠন । মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ স্ব-স্ব প্রতিষ্টানে ৫২’  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও  দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


Previous
Next Post »